আশাশুনিতে নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান
আশাশুনিতে নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান
সমীর রায়, আশাশুনি :
আশাশুনি থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে বিশেষ তৎপরতা শুরু করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
ওসি শাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, আশাশুনি থানা এলাকায় কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। অপরাধী যে-ই হোক, অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Leave a Reply