ঢাকাTuesday , 10 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কক্সবাজার হোটেল সিগলের সিইও ইমরুল ইসলাম সিদ্দিকী রুমির ইন্তেকাল

Majharul islam ঢাকা
আপডেট: 10 November 2026, 23:07

কক্সবাজার হোটেল সিগলের সিইও ইমরুল ইসলাম সিদ্দিকী রুমির ইন্তেকাল

দরগাহপুর (আশাশুনি) প্রতিনিধি:
কক্সবাজারের আন্তর্জাতিক মানের অভিজাত হোটেল ‘সিগল’-এর প্রধান নির্বাহী পরিচালক (সিইও), আশাশুনির দরগাহপুর গ্রামের সুযোগ্য ও কৃতি সন্তান ইমরুল ইসলাম সিদ্দিকী রুমি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৮ নভেম্বর রবিবার দুপুর ২:৩০ মিনিটে ভারতের ভেলোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৬) বছর এবং তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মরদেহ মঙ্গলবার (১০ নভেম্বর) কলকাতা বিমানবন্দর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে। ভারত থেকে বেনাপোল হয়ে মরদেহ তাঁর নিজ গ্রাম আশাশুনির দরগাহপুরে পৌঁছাবে।

সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া ও জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হবে।
স্বনামধন্য এই পর্যটন ও আতিথেয়তা শিল্প ব্যক্তিত্বের অকাল মৃত্যুতে দরগাহপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন সামাজিক, বাণিজ্যিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুন্দরবনে শিকারির ফাঁদে আটক হরিণ অবমুক্ত

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com