ঢাকাTuesday , 10 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে খাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ

Majharul islam ঢাকা
আপডেট: 10 November 2026, 22:46

আশাশুনিতে খাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ

সমীর রায়, আশাশুনি :
আশাশুনিতে খাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গদাইপুর কাছারিবাড়ি মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। ভারপ্রাপ্ত সদস্য সচিব দিদারুল ইসলাম রাব্বি ও ধারাভাষ্যকার আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, কৃষক দলের কেন্দ্রীয় নেতা গাজী আমিনুর রহমান মিনু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, স ম আক্তারুজ্জামান, রাজু আহমেদ, ইয়াছিন আরাফাত, যুবনেতা আবু হাসান মোল্লা, বিএনপি নেতা আলমগীর হোসেন, শ্রমিক দল নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হলে
দলীয় দ্বিধা দ্বন্দ্ব ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুন্দরবনে শিকারির ফাঁদে আটক হরিণ অবমুক্ত

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com