ঢাকাThursday , 5 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

Majharul islam ঢাকা
আপডেট: 5 November 2026, 23:05

পাইকগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশানারা পারভীন, সমবায় কর্মকর্তা মো. হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক মো. মোমিন সানা, পৌর জামাতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, সেলিনা পারভীন, বিজন বিশ্বাস ও খলিলুর রহমান, এসএম আমিনুল ইসলাম লিটু এবং জামিলুর রহমান রানা প্রমুখ।

বক্তারা বলেন, খেলাধুলা ও শারীরিক চর্চা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি খেলাধুলা একটি সুস্থ, সুন্দর ও মননশীল জাতি গঠনে সহায়ক। তাঁরা আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ গ্রামীণ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রতিভাবান ক্রীড়াবিদদের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের খেলার মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পারুলিয়ায় শিশু যৌন পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com