ঢাকাThursday , 5 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

Majharul islam ঢাকা
আপডেট: 5 November 2026, 23:03

বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন (বিবিএম) কলেজিয়েট স্কুলে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় হল রুমে অধ্যক্ষ মোহিত কুমার দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান।
সহকারী শিক্ষক খান সালামত হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাস, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রেজাউল করিম, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস কে হাসান, অবঃ শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।
প্রধান অতিথি বলেন, মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য ভয়াবহ সামাজিক ব্যাধি। বিশেষ করে শিক্ষার্থীদের এসব অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। সামাজিক অপরাধ প্রতিরোধে তিনি সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পারুলিয়ায় শিশু যৌন পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com