ঢাকাThursday , 5 November 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় শিশু যৌন পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

Majharul islam ঢাকা
আপডেট: 5 November 2026, 22:49

পারুলিয়ায় শিশু যৌন পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খালচর এলাকায় শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাইটস যশোরের (RIGHTS Jessore) বাস্তবায়নে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় পরিচালিত ‘Enhancing Protection of Child Sex Trafficking (CST) Survivors in Bangladesh’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সারভাইভার্স লিডার গ্রুপের (এসএলজি) সহযোগিতায় আয়োজিত সভায় শিশু যৌন পাচার প্রতিরোধে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পরিষদ ও এর স্থায়ী কমিটির সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় শিশু যৌন পাচার প্রতিরোধে করণীয় ও শিশুদের সুরক্ষায় কমিউনিটির দায়িত্ব নিয়ে আলোচনা করেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম। সভাটি সমন্বয় করেন সংস্থাটির সোশ্যাল মোবিলাইজার মাধুরী রানী সরকার।

এতে পারুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলামসহ ৩৫ থেকে ৪০ জন নারী ও ছাত্রী অংশ নেন। সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শিশু যৌন পাচার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শিশুদের সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পারুলিয়ায় শিশু যৌন পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com