ঢাকাTuesday , 27 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

Majharul islam ঢাকা
আপডেট: 27 October 2026, 22:18

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসলাম শিকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত ২৬ অক্টোবর বিকেল ৩টার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন +৮৮০ ১৯৫০-৯৯৯১৭৮ নম্বর থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে ফোন করা হয়। ফোনদাতা নিজেকে আসলাম শিকদার পরিচয় দিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তিনি বলেন, তাঁর নেতাকর্মীরা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে দেখা করবেন এবং তাঁদের প্রয়োজনীয় অর্থ দিতে হবে।

সরকারি কর্মকর্তা হিসেবে এ ধরনের অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানালে ফোনদাতা ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, ‘হয় অর্থ, নয় রক্ত’—এই দুটির যেকোনো একটি দিতে হবে। পরে স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি থানা-পুলিশকে জানানোর কথা বললে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, কর্মক্ষেত্রে এ ধরনের প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক ও ভীতিকর। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি সহায়তা পাওয়ার জন্য তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে, সরকারি দায়িত্ব পালনকালে একজন চিকিৎসকের প্রতি এমন হুমকির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁরা অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পরকীয়া ও নৈতিক স্খলনের অভিযোগ

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com