ঢাকাTuesday , 27 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় যৌথ অভিযান

Majharul islam ঢাকা
আপডেট: 27 October 2026, 22:35

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় যৌথ অভিযান

নিজস্ব প্রতিনিধি:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় বন বিভাগের যৌথ অভিযানে অবৈধভাবে প্রবেশ করে কাঁকড়া ও মাছ শিকারের অভিযোগে ৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি ডিঙ্গি নৌকা, বিপুল পরিমাণ অবৈধ আটুন, জাল ও মাছ জব্দ করা হয়। গতকাল সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানের প্রথম পর্যায়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি যৌথ দল পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্রের তালতলি খালে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া আহরণের সঙ্গে জড়িত ১টি ডিঙ্গি নৌকা, ৫৭টি আটুন ও ৩টি ড্রাম জব্দ করে। এ ঘটনায় বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপর একটি অভিযানে কদমতলা স্টেশনের ফিরিঙ্গি খালের অভয়ারণ্য অংশ থেকে মাছ শিকারের সময় ৭ জন আসামিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ডিঙ্গি নৌকা, ৩০০ ফুট ফাস জাল, ১টি ককশিট, ১টি হাইল, ১টি দাঁড়, ২টি বৈঠা, আনুমানিক ১৫০ কেজি মাছ, ৯টি পানির ড্রাম, ২টি হুক ও ১টি কুড়াল জব্দ করা হয়।
আটক ৭ জেলের সবার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাশশেমারি এলাকায়। তারা হলেন— মো. তৈয়ব আলী (৫৫), পিতা: জনাব আলী গাজী; শাহাবাজ আলী (৫২), পিতা: মো. সৈয়দ আলী; আইয়ুব আলী গাইন (৫৫), পিতা: রুহুল আমিন গাইন; ওয়াহিদুল ইসলাম (৫৪), পিতা: আমিন আলী; ছালাম গাইন (৫৬), পিতা: করিম গাইন; আব্দুর রউফ (৪০), পিতা: অলি গাজী এবং মো. আলিম (৩৮), পিতা: আব্দুল রশিদ।
অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. এরফান উদ্দিন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ সুরক্ষায় এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পরকীয়া ও নৈতিক স্খলনের অভিযোগ

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com