শ্যামনগরে ধান ক্ষেত থেকে কৃষকের মরাদেহ উদ্ধার
শ্যামনগরে ধান ক্ষেত থেকে কৃষকের মরাদেহ উদ্ধার
নূরুন্নবী ইমন , সুন্দরবন অঞ্চল প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ধান ক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে । সে উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে মনোরঞ্জন মণ্ডল (৫৫) । নিখোঁজের চার দিন পর শৈলখালীর একটি ধানখেত থেকে তাঁর মরদেহ শনাক্ত করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে মনোরঞ্জন মণ্ডল ধানখেতে কীটনাশক প্রয়োগ করতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যান।
অবশেষে ২৬ শে অক্টোবর (সোমবার) সকালে শৈলখালীর একটি ধানখেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে শনাক্ত করেন স্থানীয় এলাকাবাসী। তবে মনোরঞ্জন মণ্ডলের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে’।

Leave a Reply