ঢাকাSunday , 18 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে ৪ হাজার তালবীজ রোপণ

Majharul islam ঢাকা
আপডেট: 18 October 2026, 21:38

তালায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে ৪ হাজার তালবীজ রোপণ
তালা প্রতিনিধি:
দুর্যোগের ঝুঁকি হ্রাস, পরিবেশ ও বজ্রপাত থেকে সুরক্ষাসহ প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরার তালায় প্রায় ৪ হাজার তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর আলো এবং ওভিটি প্রকল্পের বাস্তবায়নে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশ্চন্দ্রকাটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের তীরে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। রোববার (১৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচীর মাধ্যমে প্রায় ৪ হাজার তালবীজ রোপণ করা হচ্ছে।
কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সংস্থাটির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার বিধান বিশ্বাস, প্রজেক্ট ম্যানেজার প্রদোষ মানকিন, প্রজেক্ট অফিসার রঞ্জিত দাশ, সুদীপ রায়, রজত রায়, সল্ট সুপারভাইজার লিসা হালদার, সুভাষ সরদার, স্বর্ণালী দাস, দিলীপ দাস, আজহারুল ইসলাম, দেবপ্রসাদ সরকার ও মনিশংকর দাস। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, ভিডিএফ প্রতিনিধি, কমিউনিটি প্রতিনিধি এবং দুর্যোগপ্রবণ এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বাংলাদেশের উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, বজ্রপাত ও নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। এসব দুর্যোগে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তুলনামূলক বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ বিশেষ ভূমিকা রাখে। একারনে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের উদ্যোগে তালা উপজেলার কপোতাক্ষ নদের তীরে তালবীজ রোপণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জলবায়ু পরিবর্তনে হারিয়ে যাচ্ছে পদ্ম, অস্তিত্ব সংকটে উপকূলের ধর্মীয় সংস্কৃতি

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com