ঢাকাSunday , 11 October 2026
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন; সভাপতি রানা

Majharul islam ঢাকা
আপডেট: 11 October 2026, 19:44

পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন; সভাপতি রানা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলার শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চার সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

গত ৭ অক্টোবর যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মু. এনামুল কবীর স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যশোর শিক্ষা বোর্ড মনোনীত মো. জামিলুর রহমান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত মোহাম্মদ মহিবুল্লাহ। অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. কামরুজ্জামান জনি। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলি রানী শীল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

দাপ্তরিক পত্র অনুযায়ী, অনুমোদনের তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)’ অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন পাওয়ায় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন গদাইপুর ইউনিয়নসহ পাইকগাছার বিভিন্ন পর্যায়ের সুধীজন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তরুণ উদ্যোক্তা অনুপ নন্দীকে সম্মাননা দিল বাংলাদেশ যুব ঐক্য পরিষদ

10 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com