আটুলিয়ায় গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা
অল্প সময়ে স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতে যাওয়ার আহ্বান
হাবিবুল্লাহ বাহার:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ( ১১ ই অক্টোবর) রবিবার সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সালেহ বাবু। সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা ।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আক্তারুজ্জামান , রেনুকা রানী,ও মোঃ আলোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কার্ত্তিক চন্দ্র সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় পর্যায়ে সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা করা হয়।

Leave a Reply