ঢাকাSaturday , 12 August 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত


August 12, 2023 8:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে সংস্থার প্রধান কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে রাজস্ব অফিস গণপাঠাগার কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

সেখানে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ শাইমা আখির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসাইন।

প্রোগ্রাম অফিসার (জেন্ডার) মোহাম্মদ শাহিনুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সংস্থার প্রধান উপদেষ্টা সাহিত্যিক গাজী আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি সংস্থার উপদেষ্টা হাবিব ফেরদাউস শিমুল, সংস্থার উপদেষ্টা ও উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অাইনজীবি জাফরুল্লাহ ইব্রাহিম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবশক্তির বিকল্প নেই। তাই যুবশক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে যেকোনো মূল্যে। সৃষ্টিশীল কাজে তরুণদের অন্তর্ভুক্তি বাড়াতে হবে।

তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিশ্চিত করণসহ আগামীর বিশ্বের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।