ঢাকাWednesday , 2 August 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

জেলা আওয়ামী লীগের আগস্ট মাস ব্যাপী জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

admin
August 2, 2023 11:09 pm
Link Copied!

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকের মাস আগস্ট মাস ব্যাপী সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ৫ আগস্ট শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন। ৮ আগস্ট শেখ ফজিলাতুননেছা মুজিব এর জন্মদিন পালন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালন। ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস পালন। ২৬ আগস্ট শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহ্ববান জাতীয় শোক দিবসের আলোচনাসভা। উক্ত কর্মসূচি সমূহ সাতক্ষীরা জেলার সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সমূহসহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাযথ মর্যাদার সাথে পালন করার জন্য আহ্ববান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: নজরুল ইসলাম। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।