ঢাকাFriday , 21 July 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

admin
July 21, 2023 7:09 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে এ পরিচিতি ও কর্মী সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহবায়ক অমিত কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী তিলক কুমার গোস্বামী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী রবার্ট নিক্সন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎ সাধু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি এ্যাড.সোমনাথ ব্যানার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য শ্রী গৌর চন্দ্র দত্ত, শ্রী সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী স্বপন কুমার শীল, যুগ্ম সম্পাদক ১ শ্রী নিত্যানন্দ আমিন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাস সোনা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেভাঃথীয়ফিল গাজী , বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালি সাধারণ সম্পাদক অসীত সেন।

যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্য নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে সম্মেলন করার আহŸান জানান। অনুষ্ঠানে সকল উপজেলা সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রীদাম দে ও সদস্য অতনু বসু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।