ঢাকাMonday , 26 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটা উপজেলা মাসিক পরিষদের সমন্বয় সভা


June 26, 2023 10:27 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলামের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, তদন্ত নুরুস সালাম সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমোততুল্লাহ গাজী আসমান, দেবহাটা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবলু, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, সহকারী বিআরডিপি কর্মকর্তা সোহরাব হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন ও সমস্যা তুলে ধরার পাশাপাশি চলতি অর্থ বছরের শেষ এবং পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে উপজেলা ইমাম সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।