ঢাকাSunday , 25 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কুল্যায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


June 25, 2023 9:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আশাশুনির কুল্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে ৩টায় কাদাকাটি বাজার সংলগ্ন এলাকা থেকে এসব অসহায় পরিবারের সদস্যদের হাতে এ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। অনলাইন সাদাকা বক্স এর অর্থায়নে সেমাই, চিনি, নুডুলস ও ডাউল এর এ প্যাকেজ বিতরণ করেন, সংগঠনটির সভাপতি রোকনুজ্জামান, সহ-সভাপতি সুলতান মাহমুদ ও সদস্য সাইদুল্লাহ। সংগঠনটির সভাপতি জানান, অনলাইন সাদাকা বক্স নামের এই সংগঠনটি বিগত এক বছরে শতাধিক পরিবারকে সাবলম্বী করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এছাড়াও বিভিন্ন সময় অসহায়দের মাঝে নগদ টাকা, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামীতে এই সংগঠনটি আরও বড় পরিসরে অসহায়দের নিয়ে কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসময় তিনি এ সংগঠনটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।