ঢাকাSaturday , 24 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হতদরিদ্র মানুষের মাঝে ফুড পার্শ্বেল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 June 2023, 22:40

প্রেস বিজ্ঞপ্তি : নভো জীবন, ইউকে- এর সহযোগীতায় এবং নব জীবন, পলাশপোল, সাতক্ষীরা এর সার্বিক ব্যবস্থাপনায় “কমিউনিটি বেজড ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম” শীর্ষক প্রকল্পের আওতায় যশোর জেলার মনিরামপুর উপজেলাস্থ রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যায়ল প্রাঙ্গনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ফুড পার্স্বেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ। প্রধান অতিথি উপস্থিত স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং ফুড পার্স্বেলের উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি সুশীল সমাজ ও এনজিওদের অবদান অনস্বীকার্য। নব জীবন অসহায় মানুষের জন্য সেবার মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে। বার বার ছুটে এসেছে বিভিন্ন সহযোগীতা নিয়ে। ফুড পার্স্বেল বিতরণের মাধ্যমে নব জীবন সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সমাজের বিত্তবানদেরকে তাদের সহযোগীতার হাত বাড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিএস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক আব্দুল হক (তুহিন)। আলোচনা অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে ফুড পার্স্বেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব জীবন এর প্রজেক্ট ম্যানেজার মোঃ অছিউল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *