ঢাকাFriday , 23 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


June 23, 2023 10:39 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার উপজেলা ঈদগাহ বাজার চত্বরে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম-সম্পাদক আলী মোর্তোজা মো. আনারুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সখিপুর ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাত হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সাধরাণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব আলম খোকন, বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত নর বিশ্বাস, শরৎ চন্দ্র ঘোষ, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিধান বর্মণ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, দেবহাটা সদর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিনুর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। পরে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।