ঢাকাFriday , 23 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের পারুলগাছায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত


June 23, 2023 10:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা ফুটবল মাঠে এ লাঠিখেলার আয়োজন করা হয়। ৩নং ওয়ার্ডের মেম্বার আফছার উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও পারুলগাছা প্রগতি সংঘের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য লাইলী পারভীন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃণাল মন্ডল, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান বাবু, মোস্তফা মাহফুজ প্রমুখ।
লাঠিখেলায় বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি গ্রামের সোলায়মান হোসেনের দল ও কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমানের দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভিন্ন বয়সের প্রচুর মানুষ আকর্ষণীয় লাঠিখেলা উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।