ঢাকাFriday , 23 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


June 23, 2023 10:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক সমাবেশ-২০২৩ অনুুিষ্ঠত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকাল ৫ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে সামবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দীন। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন। প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি। বিশেষ বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল। এছাড়া বক্তব্য রাখেন জেলা যুগ্ম সম্পাদক স ম সেলিম রেজা সেলিম, উপজেলা কৃষকলীগের উপদেষ্টা সদস্য সমরেশ মন্ডল, শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, উপজেলা যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, বড়দল ইউনিয়ন সভাপতি আছাদুল ইসলাম ফকির প্রমুখ। সমাবেশে উপজেলার সকল ইউনিয় কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ কৃষক সমাজ উপস্থিত ছিলেন। সভায় সম্মানিত অতিথি ও ইউনিয়ন কমিটির সভাপতিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।