ঢাকাThursday , 22 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট এর উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 June 2023, 22:40

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ১১টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে গেট ও বাজার ঢালাইকরণের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়ণে ২০ লক্ষ টাকা ব্যয়ে ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মো. আনছার আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য মো. খোরশেদ আলম রিপন, মো. মফিজুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. গৗছল আজম (মনি), মো. আহসান উদ্দীন, মো. বদরুজ্জামান খোকা, মো. মোর্শেদুল হক, মো. শাহাজান আলী, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, রাজিয়া সুলতানা, ছাবিনা ইয়াসমিন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহছান উদ্দীন প্রমুখ।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার: বাপ্পী

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com