ঢাকাThursday , 22 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় রোগীর সহায়তা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ


June 22, 2023 10:48 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে রোগীর সহায়তায় চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সেমিনার কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীর সহায়তায় চেক প্রদান করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (রুটিন দায়িত্ব) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, পল্লী বিদ্যুৎ এর দেবহাটা সাব জোননালের এজি এম জহুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। এসময় ১৪ জন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।
এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক বাস্তবায়িত দুঃস্থ অসহায় মহিলাদের কর্মসংস্থান স্বাবলম্বিতা জন্য ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে। এসময় মোট ৩০ জনকে ঋণের চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।