ঢাকাWednesday , 21 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা


June 21, 2023 10:20 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে কানিজ সুবর্ণা (১৭) নামে এক কিশোরী ঘরের আড়ায় ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে এ ঘটনা ঘটে। কানিজ সুবর্ণা গণপতি গ্রামের কাইয়ুম হোসেনের মেয়ে। সে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কানিজ সুবর্ণা মঙ্গলবার মাগরিবের নামাজের পর নিজ ঘরে অবস্থান করছিল। এশার নামাজের সময় তার মা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাচ্ছিলেন না। একপর্যায়ে পরিবারের অন্যান্যদের সহায়তায় দরজা ভেঙ্গে ঘরের আড়ায় কানিজ সুবর্ণাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কানিজ সুবর্ণাকে দ্রæত নামিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তবে প্রেমঘঠিত কারণে কানিজ সুবর্ণা আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা ধারণা করেছেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।