ঢাকাTuesday , 20 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর ও শপথ গ্রহণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 June 2023, 22:23

প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার বিকাল ৫টায় সাতক্ষীরায় কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গত ১৭ জুন শনিবার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত একুশজন কর্মকর্তার নিকট নির্বাচন কমিশন কর্তৃক দায়িত্ব হস্তান্তর ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: রবিউল হোসেন শপথ বাক্য পাঠ করিয়ে সবাই কে দায়িত্ব বুঝিয়ে দেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। আরো উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ হারুন উর রশিদ, সদস্য সেলিম রেজা মিঠু ও মো: আবুল কালাম। অনুভ‚তি ব্যক্ত করে বক্তব্য রাখেন, নব নির্বাচিত কমিটির সভাপতি মো: জাকির হোসেন টিটু ও সাধারণ সম্পাদক শেখ জাহিদুর রহমান। উপস্থিত নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধভাবে মালিক-শ্রমিক ঐক্য গড়ে তুলে পরিবহন সেক্টরকে আরো সমৃদ্ধ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *