ঢাকাTuesday , 20 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালীগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত


June 20, 2023 10:07 pm
Link Copied!

কালগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জে বজ্রপাতে আব্দুর রউফ(৩৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রউফ একই এলাকার গফুর সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুর রউফ কৃষিকাজ করতেন। বেলা ২টার দিকে স্থানীয় রফিকুল ইসলামের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অনুরোধে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।