ঢাকাMonday , 19 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় মেহেদির রং না শুকাতেই নববধুর আত্মহত্যা


June 19, 2023 10:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বিয়ের কয়েক ঘন্টা না যেতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নববধূ। গতকাল সোমবার (১৯ জুন) কলারোয়া থানার উপ-পরিদর্শক অনীল মুখার্জি এ তথ্য নিশ্চিত করে বলেন রোববার (১৮ জুন) রাতে ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হয়। নিহত নববধূ রঘুনাথপুর গ্রামের আমির আলীর মেয়ে ঊষা খাতুন (২০)। নববধূর স্বামী হলেন, কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর ছেলে সুমন। এলাকাবাসী জানান, রোববার দুপুরে ঊষা খাতুনের সঙ্গে সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন তার নববিবাহিতা স্ত্রীকে তার বাবার বাড়ি রেখে নিজের বাড়িতে চলে যান।

একই দিন সন্ধ্যায় ঊষার সঙ্গে তার দাদীর বাগ বিতান্ডা হয়। এরপর সবার অজান্তে নিজ ঘরে গিয়ে ঊষা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে রাতে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আত্মহত্যার সঠিক কারণ ঊষার স্বজনরা বলতে পারছেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঊষার মতের বিরুদ্ধে বিয়ে হওয়ায় এমন কাজ করেছেন। উভয় পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।