ঢাকাSunday , 18 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু


June 18, 2023 9:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে শ্রীনিবাস বৈদ্য ওরফে অঙ্কুর (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার রমজান ইউনিয়নের চাঁদখালী এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক চাঁদখালী গ্রামের পরিমল বৈদ্যের একমাত্র ছেলে।

রমজান ইউপির সাবেক সদস্য আব্দুল মাজেদ জানান, অঙ্কুর তার পিতা, স্ত্রী এবং ১ বছর বয়সী শিশু সন্তানকে নিয়ে সকাল ১০টার দিকে বিলের মধ্য দিয়ে শ্বশুরবাড়ী পাশ্ববর্তী গ্রাম জেলেখালী যাচ্ছিল। স্ত্রী এবং পিতা একটু সামনে হেটে যাচ্ছিল আর শ্রীনিবাস কিছুটা পিছনে ছিল এসময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। এ সময় আহত হয় তার পিতা এবং স্ত্রী। তাদেরকে স্থানীয়রাভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল, আকস্মিকভাবে ব্রজপাতে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে। তবে তার সাথে থাকা অন্যরা সুস্থ আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।