ঢাকাSunday , 18 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগরে আম্ফানে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার কাজ সম্পন্ন


June 18, 2023 9:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত রাস্তা নির্মান ও খাল ভরাট কাজ সম্পন্ন হয়েছে। প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কাশেম সরদার এর বাড়ী হতে খাল ভরাট সহ পশ্চিম দিকগামী মাটির রাস্তা সংস্কার কাজের জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। শ্রীপুর কাশেম সরদার এর বাড়ী হতে খাল ভারাট করার কাজ এবং পশ্চিম দিক গামী মাটির রাস্তা সংস্কার কাজ শেষ হয়েছে। দীর্ঘদিন পর এলাকার মানুষ রাস্তাটিতে চলাচল করতে পারছে। শনিবার রাস্তাটি পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।