ঢাকাSunday , 18 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে শো-রুমে চুরির চেষ্টা: আটক ৩

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 June 2023, 22:29

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ইসলামী ব্যাংকের পাশে স্যামসং শোরুমে তালা ভেঙে চুরির চেষ্টাকালে তিন কিশোরকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১৮ জুন) ভোরের দিকে এ ঘটনাটি ঘটেছে।
আটককৃতরা হলো উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতপুর ব্রিজ সংলগ্ন এলাকার আব্দুল মালেকের ছেলে রায়হান (১৭), উপজেলা সদরের কুশুলিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মুস্তাফিজুর রহমান (১৪) ও মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের মনিরুল ইসলাম সরদারের ছেলে তহিদুজ্জামান তুহিন(১৪)।

ঘটনাস্থল থেকে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুরের জাহাঙ্গীর হোসেনের ছেলে মাহমুদুল ওরফে বাইজিদ (১৫) পালিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি সংগঠিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *