ঢাকাFriday , 16 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮


June 16, 2023 10:31 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় দুই মাদক ব্যবসায়ী ও ৬ জন পরোয়ানাভুক্তসহ অন্যান্য মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাইকগাছা থানাধীন চাঁদখালী ইউনিয়নের বড়দল ব্রীজের পূর্ব পাশের পাকা রাস্তা থেকে এসআই সুভাষ রায় সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে ধামরাইল গ্রামের মফিজ উদ্দিন গাজীর এর ছেলে মোঃ হানিফ গাজী (২১) কে ৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা বিক্রিয়কালে হাতেনাতে গ্রেফতার করেছে অপরদিকে এসআই ব্রজ কিশোর সঙ্গীয় ফোর্স নিয়ে রাড়ুলীর কাটিয়াপাড়া গ্রাম থেকে লোকমান গাজীর ছেলে মোঃ হেলাল গাজী(৩২)কে গাজা বিক্রয়কালে ৫০ গ্রাম গাঁজাসহ নাতেহাতে গ্রেফতার করেছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জন পরোয়ানাভুক্তসহ অন্যান্য মামলার আসামিদের গ্রেফতার করেছে থানা পুলিশ। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত’সহ উক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার তাদের সকলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।