ঢাকাFriday , 16 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরা ডুমুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ভবনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 June 2023, 22:09

আল-হুদা মালী, গাবুরা শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ডুমুরিয়া রাহে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সহ লিল্লাহ বোডিং এর ভবন উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৬ জুন) জুম্মা নামাজের পর শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শুভ উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন করেন।
শুভ উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম বাদল, বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ও দ্বীপ ইউনিয়ন গাবুরা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি, এম, মাছুদুল আলম। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন উদ্বোধনে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কুরআন তথা নৈতিক শিক্ষার মাধ্যমে আমাদের আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম বাদল বলেন, দ্বীন শিক্ষা এমন একটি মাধ্যম যে, সমাজের অন্যায় অপরাধ ও শৃঙ্খলা বজায় রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাবুরা ইউনিয়ন পরিষদের ৭নং ইউপি সদস্য ও অত্র প্রতিষ্ঠানের (সভাপতি) জি, এম, আবিয়ার রহমান, এবং বিভিন্ন মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের মোয়াল্লিম হযরত মাওলানা মোঃ মনিরুজ্জামান, এবং অনুষ্ঠানের শেষে, দেশ ও জাতির কল্যাণে অত্র ভবন নির্মাণের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন, লক্ষ্মীখালী বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার মোয়াল্লিম হযরত মাওলানা মোঃ আকিজ উদ্দীন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com