ঢাকাFriday , 16 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


June 16, 2023 10:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্দ্ধ-১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কালিগঞ্জ থানা পুলিশিং কমিটির সভাপতি কাজী কাউফিল ওরা সজল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু প্রমুখ।
দিনব্যাপী টুর্নামেন্টের প্রথম পর্বে কুশুলিয়া, মৌতলা, নলতা, ধলবাড়িয়া, কৃষ্ণনগর, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে। আগামীকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।