ঢাকাThursday , 15 June 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে চলছে মাছ শিকার!


June 15, 2023 10:30 pm
Link Copied!

মোঃ রউফ, কয়রা প্রতিনিধি : গত ১ জুন থেকে কার্যকর হয়েছে সুন্দরবনের সকল ধরণের পাশ-পারমিট বন্ধ। তবে থেমে নেই অবৈধ ভাবে প্রবেশ করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার। জানা গেছে, সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনের ভিতর থেকে ও শাকবাড়িয়া নদী থেকে ৬টি কাঁকড়া নৌকা ২টি মাছের নৌকা আটক করে। শাকবাড়িয়া টহল ফাঁড়ি অভিযান চালিয়ে একটি অবৈধ জালানি কাঠের নৌকা আটক করে। বন বিভাগের কিছু সংখ্যা সদস্য দের সহযোগিতা বিভিন্ন সময় সুন্দরবনে প্রবেশ করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে একদল অসাধু জেলেরা।

গত দুই দিন যাবত কয়রা উপজেলার হরিয়ারপুর, কাঠকাটা, ৬নং কয়রা, ৫নং কয়রা, ৪নং কয়রা, মঠবাড়ি এলাকা ঘুরে জানাযায় স্থানীয় কিছু প্রভাব শালী বেক্তির সহে তায় সুন্দরবনে মাছ শিকার চলছে। ঐ সব এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কিছু জেলে বলেন আমাদের গ্রামের কিছু জেলে আছে তারা বন বিভাগের কর্মকর্তা দের ও প্রভাব শালী বেক্তির সহযোগিতায় সুন্দরবনে নিষিদ্ধ জাল ও কীটনাশক দিয়ে মাছ ধরছে। আমাদের দাবি ঐসকল জেলেদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। এ বিষয় কথা হয় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা শ্যমা প্রসাদ রায় এ-র সাথে তিনি বলেন আমাদের সব কয়টা স্টেশন ও টহল ফাঁড়ি সব সময় ডিউটিতে থাকে সুন্দরবনের যেকোনো নিষিদ্ধ বিষয় সজাগ দৃষ্টি আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।