ঢাকাThursday , 15 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় উপজেলা চেয়ারম্যান কাপ টুর্নামেন্টে চাঁদপুর যুব সংঘ জয়ী


June 15, 2023 10:26 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় উপজেলা চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্টে চাঁদপুর যুব সংঘ জয়ী হয়েছে। সাংবাড়িয়া যুব সংঘের আয়োজনে স্থানীয় মাঠে আল-মাওয়া ইন্টারন্যাশনাল ও মোমিনুর রহমানের সার্বিক ব্যাবস্থাপনায় উক্ত ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর যুব সংঘ বনাম চম্পাফুল ক্রিকেট টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, আল-মাওয়া ইন্টারন্যাশনাল এর পরিচালক মোঃ মহিউদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে আজগর আলী ছোট, মনিরুল ইসলাম, মোনায়েম হোসেন, জাকির হোসেন, ফরিদা পারভীন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কাইয়ুম হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলায় চম্পাফুল ক্রিকেট টিমকে হারিয়ে চাঁদপুর যুব সংঘ জয়ী হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।