ঢাকাWednesday , 14 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 June 2023, 21:45

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় গজালিয়া উদয়ন সংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস। বিশেষ অতিথি ছিলেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আবদুল্লাহ সরদার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কায়ূম হোসাইন নান্নু, মুক্তিযোদ্ধা বি এম আনিছুর রহমান, ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান, প্রভাষক মোরাকরাম উল আজাদ, মোঃ আজিজুল গাজী’সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলাটি গড়ইখালী ইউনিয়ন অনূর্ধ্ব ১৭ ফুটবল একাদশ বনাম চাঁদখালী অনূর্ধ্ব ১৭ ফুটবল একাদশ এরমধ্যে অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com