ঢাকাWednesday , 14 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় জাতীয় পাটির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত


June 14, 2023 9:33 pm
Link Copied!

ঝাউডাঙ্গা প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পাটির মতবিনিময় ও কর্মীসভা বুধবার বিকালে ঝাউডাঙ্গা বাজারে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ শফিফুজ্জামান বিপুল, জাতীয় পার্টি সাতক্ষীরা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান বাবু, পৌর শাখার সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জাতীয় পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল মালেক, জাতীয় যুব সংহতি সাধারণ ও সাবেক মেম্বার আবু তাহের।

সভাপতিত্ব করেন জাতীয় পার্টি ঝাউঙ্গাডা ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্য মো: মফিজুর ইসলাম। সভায় প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের নাঙ্গল প্রতীকের এমপি প্রার্থী শেখ আজহার হোসেন বলেন, পল্লী বন্ধু হুসাইন মোঃ এরশাদ এ দেশ সম্মৃদ্ধি করেছেন সকল বিষয়ে। তাই দেশের জনগণের আশা আকাঙ্খা একমাত্র জাতীয় পাটি ছাড়া কেউ পূরণ করবে না। এজন্য সচেতন জনগণ জাতীয় পাটির ক্ষমতায় দেখতে চাই। দেশের মানুষ আজ আওয়ামী লীগ ও বিএনপির কাছে নিরাপদ নয়। মানুষের ঘরে ঘরে হাহাকার শুধু তাই নয় উন্নয়ন এর নামে হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করার কারনে দেশ দেউলিয়া হয়েছে। দেশ প্রেমিক জাতীয় পাটির কর্মিদের সুসংগঠিত হয়ে দেশের কল্যাণে জাতীয় পাটিকে ক্ষমতাই আনতে সকলস্তরের মানুষের কাজ করার আহবান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।