ঢাকাTuesday , 13 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বভার গ্রহণ


June 13, 2023 9:01 pm
Link Copied!

শহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে মহিদুল ইসলাম যোগদান করেছেন। ১৩ জুন (মঙ্গলবার) তিনি সাতক্ষীরা সদর থানার দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিদুল ইসলাম পূর্বে ডিএমপির যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), ডিএমপির ডিবি গুলশানের পরিদর্শক, গাজীপুর মেট্রোর পূর্বাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খুলনা জেলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবি হিসাবে দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করেছেন।

এক বিশেষ সাক্ষাৎকারে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ সকল সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগীতা কামনা করেছেন। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) স্বাক্ষরিত এক আদেশে মো. মহিদুল ইসলামকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। মোঃ মহিদুল ইসলাম যশোর জেলার বাঘারপাড়া গ্রামের কৃতি সন্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।