ঢাকাTuesday , 13 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধর্ষণের দায়ে ইউপি সদস্য আবিয়ার আটক


June 13, 2023 9:13 pm
Link Copied!

জি এম মাছুম বিল্লাহ : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম ওরফে আবিয়ার রহমানকে ধর্ষনের দায়ে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) গভীর রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলাম তাকে নিজ বাড়ী থেকে তাকে আটক করে।

আবিয়ার রহমান ওই ইউনিয়নের পশ্চিম পোড়াকাটলা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। মামলা সূত্র মতে, একই এলাকার এক ষোড়শী যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষন করে আসছিলো আবিয়ার মেম্বার। এক পর্যায়ে ওই যুবতী বিয়ের চাপ দিলে সে অস্বীকার করে। পরবর্তীতে ওই যুবতী বিষয়টি পরিবারকে জানায়। এঘটনায় যুবতীর নানী বাদী হয়ে শ্যামনগর থানায় একটি ধর্ষন মামলা করে। শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের মামলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম ওরফে আবিয়ার রহমানকে আটক করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। যুবতীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।