ঢাকাThursday , 8 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় বাই-সাইকেল ও খেলা সামগ্রী বিতরণ


June 8, 2023 10:35 pm
Link Copied!

নুরুল ইসলাম (খাজরা) আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরের এডিপি’র অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল ও বিভিন্ন ক্লাবের মাঝে খেলা সামগ্রী বিরতণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে খাজরা ইউপি চেয়ারম্যানের কার্য্যালয়ে খাজরা ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ ডালিম উপস্থিত থেকে মের্সাস সফুরা এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বাই-সাইকেল ও খেলা সামগ্রী বিতরণ করেন।
এ সময় পারিশামারী নয়াবাদ ফটিকখালী ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিরাজ মোহন রায়,গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কমলেশ সানা,ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিষ্ণুপদ মন্ডল,ঠিকাদারী প্রতিনিধি আব্দুল মান্নান, ইউপি সদস্য সন্ধ্যা রানী,খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ে বাই-সাইকেল ও ইউনিয়নের বিভিন্ন ক্লাবে খেলা সামগ্রীর মধ্যে ফুটবল বল,ক্রিকেট ব্যাট,স্টাম্প ও বাস্কেট বল প্রদান করা হয়।
খেলা সামগ্রী বিতরণকালে খাজরা ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ ডালিম বলেন,বর্তমান শিক্ষা বান্ধব সরকার গ্রামীন এলাকায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার উন্নয়নের লক্ষ্যে এডিপির অর্থায়নে বাই-সাইকেল প্রদান করছেন। পাশাপাশি মাদক মুক্ত সমাজ গঠনে এলাকার ছেলেমেয়েদে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সরকার বিনামূল্যে এসব খেলা সামগ্রী প্রদান করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।