ঢাকাTuesday , 6 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

‘‘লেটস টক’’ এ প্রতিমন্ত্রীর সাথে প্যানেল স্পিকার সাতক্ষীরার জান্নাত


June 6, 2023 10:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমানের সাথে ‘‘লেটস টক’’ এ প্যানেল স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বুধবার (৭ জুন) বিকেল সাড়ে ৩ টায় যুব ও নীতিনির্ধারকদের মধ্যে এই ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হবে। এবার ‘‘লেটস টক’’ এর আলোচনার বিষয় হবে ‘‘দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থিতিস্থাপকতা’’। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত এ অনুষ্ঠানে প্যানেল স্পিকার হিসেবে আরো উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অপরাজিতা হক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত। পুরো অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে ইয়াং বাংলা পেইজে।
প্রসঙ্গত: সাতক্ষীরার কালিগঞ্জে ২০১৬ সালে বিন্দু নারী উন্নয়ন সংগঠন প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি নারী সংগঠন। ইতিমধ্যে সংগঠনটি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২ সহ বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।