ঢাকাSaturday , 3 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স. ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ জুলাই মুক্তিযোদ্ধা-প্রজন্ম সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 June 2023, 21:44

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা শনিবার (৩ জুন ২০২৩) সকাল ১০টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রফেসর আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, বীরমুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, এড. শেখ আজাদ হোসেন বেলাল, বীরমুক্তিযোদ্ধা সফি আহমেদ, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মুরালী মোহন সরকার, বীরমুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, সুধাংশু শেখর সরকার, মাধব চন্দ্র দত্ত, জিএম মনিরুজ্জামান, ফজলুর রহমান, এড. শফিউল ইসলাম খান, কাজী আকতার হোসেন, আদিত্ত মল্লিক, শেখ সিদ্দিকুর রহমান, আবুল হোসেন, শেখ হারুণ অর রশিদ, জহুরুল কবির, অধ্যাপক ইদ্রিশ আলী, শেখ তানজির আহমেদ, লায়লা পারভীন সেঁজুতি, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো. জিল্লুর করিম, নাজমুন নাহার মুন্নি, মো. মফিদুর রহমান লিটু, গাজী শাহজাহান সিরাজ, নিত্যানন্দ সরকার, আব্দুস সামাদ, স. ম ইকবাল পারভেজ জয়, আব্দুস ছবুর, এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, মাহমুদ আলী সুমন, মো. হজরত আলী, আসাদুজ্জামান সরদার, আহসানুর রহমান রাজিব, জিএম মনিরুজ্জামান, এমডি রায়হান সিদ্দিকী, অধ্যক্ষ মোবাচ্ছেরুল হক জ্যোতি, মো. মফিজুল ইসলাম প্রমুখ।
সভায় ১৯ জুন স. ম আলাউদ্দীনের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৮ জুলাই ২০২৩ সকাল ১০টায় মুক্তিযোদ্ধা-প্রজন্ম সমাবেশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উক্ত কর্মসূচি সফল করার লক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতিকে সমন্বয়ক এবং উপস্থিত সকলকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *