ঢাকাSaturday , 3 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় এমপি বাবুর মতবিনিময় সভা


June 3, 2023 10:10 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ১০টি ইউপির সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও মহিলা বিদ্যুৎসাহী সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়নের সাবেক ও বর্তমান সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মহিলা বিদ্যুৎসাহী সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। যুবলীগনেতা এম এম আজিজুল হাকিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইসচেয়ারম্যান লিপিকা ঢালী, আওয়ামী লীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত, পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কাউন্সিলর আব্দুল গফ্ফার, সাবেক ছাত্রলীগ নেতা ফরহাদুর রহমান তুষার, কৃষকলীগনেতা সফি মোড়ল, মোঃ আকরামুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।