ঢাকাThursday , 1 June 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 June 2023, 21:20

“টেকসই দুগ্ধ শিল্প সুস্থ্য মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে বিশ^ দুগ্ধ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন ) সকালে তালার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের (প্রাণী সম্পদ) আওতায় অনুষ্ঠিত আলোচনা সভায় দেওয়ানী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, শিক্ষক সাবিনা খাতুন, সমন্বিত কৃষি ইউনিটের প্রজেক্ট ম্যানেজার নয়ন হোসেন, এসইপি ডেইরি প্রকল্পের ম্যানেজার গিয়াসউদ্দিন, এলআরএমপি প্রকল্পের প্রাণী সম্পদ কর্মকর্তা পারভেজ, মৎস্য কর্মকর্তা নেওয়াজ শরীফ সুমন, আরএমটিপি প্রকল্পের ম্যানেজার এস এম নাহিদ হাসানসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী। আলোচনা সভায় বক্তরা শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করতে উৎসাহিত করেন। পাশাপাশি দুধের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা দেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত দুইশতাধিক শিক্ষার্থীদের নিরাপদ পুষ্টিকর দুধ খাওয়ানো হয়।

দুগ্ধ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষর্থী তামিম হাসান বলে, আমি বাড়িতে নিয়মিত দুধ খেতাম না। আজ দুধের পুষ্টিগুণ সম্পর্কে জেনেছি। বাড়ি যেতে মাকে বলবো । আর আমি নিয়মিত দুধ খাবো। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আছমা বলে, স্যাররা বলেছে দুধ খেলে ব্রেন শক্তি ভালো হয়। আমিও নিয়মিত দুধ খাবো।
এ আগে দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষর্থীদের অংশগ্রহণে এক বণার্ঢ্য র‌্যালী বের করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষ্যে এসইপি ডেইরী প্রকল্পের আওতায় বিশ^ দুগ্ধ দিবস উপলক্ষ্যে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সরকারি নির্দেশনা মেনে বুধবার প্রতিমা বিসর্জনের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailysuprovatsatkhira
www.suprovatsatkhira.com