ঢাকাWednesday , 31 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের কাশিমাড়ী পরিষদে বাজেট অধিবেশন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 31 May 2023, 22:37

মোস্তফা কামালঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১মে (বুধবার) বিকাল ৫ টায় কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সকল শ্রেণির মানুষের উপস্থিতিতে উক্ত উন্মুক্ত বাজেট ঘোষণা ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জমান আনিচ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, গোবিন্দপুর আবু হানিফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী শফিকুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকবার আলী পেয়াদা, মুক্তিযোদ্ধা সামছুর রহমান, মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার, মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা জবেদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সমাজ সেবক আলী আফসার প্রমূখ সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ, দফাদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানে কাশিমাড়ী ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল ৩ কোটি ১৩ লক্ষ ৪৫ হাজার ৭২৬ টাকার বাজেট ঘোষণা করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন-কাশিমাড়ী ইউপি সচিব প্রভাষ কুমার মন্ডল ও কাশিমাড়ী ইউনিয়ন উদ্যোক্তা মো. মহসীন আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *