ঢাকাMonday , 29 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কওছার আলী’র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি’র গভীর শোক

admin
May 29, 2023 8:36 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বঙ্গবন্ধুর আদর্শ্যরে অকুতভয় সৈনিক, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ গভর্ণিং বডির সাবেক সভাপতি মো. কওছার আলী মোল্যার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মো. কওছার আলী মোল্যা রবিবার (২৮ মে) অনুমান রাত সাড়ে ১০টার সময় তার পলাশপোলস্থ বাসভবনে শেষ নিঃশ^াস ত্যাগ করে সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। (ইন্না—রজিউন)। সে দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে এমপি রবি বলেন, আমি খুবই মর্মাহত ও গভীরভাবে শোকাহত। সে বাংলাদেশ আওয়ামী লীগের একজন পরীক্ষিত নিবেদিত প্রাণ ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এদিকে, সবার প্রিয় কওছার আলী মোল্যার মৃত্যুতে তার নিজ গ্রামের বাড়ি বৈকারীসহ সাতক্ষীরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশা পাশি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।