ঢাকাMonday , 29 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত

admin
May 29, 2023 8:43 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ৫ নং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট অধিবেশন ও উন্নয়ন পরিকল্পনা ২০২৩-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ এর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব শেখ কামরুজ্জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল গফ্ফার সরদার, সংরক্ষিত ইউপি সদস্য আকলিমা খাতুন মিতা, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশক সম্পাদক শেখ আব্দুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, আমরা “ক” জন স্বেচ্ছাসেবী যুব সংঘের সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান খান, সোনার বাংলা ক্লাবের সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান, কাজী রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সেলিম খানের সঞ্চালনায় বাজেট অধিবেশনে ২০২৩-২৪ অর্থ বছরে সর্বমোট বাজেট বরাদ্দ আয় ২ কোটি ৭০ লক্ষ ৮৪ হাজার ৭০২ টাকা ও সর্বোমোট বাজেট বরাদ্দ ব্যয় ২ কোটি ৬৭ লক্ষ ৮৪ হাজার ৭০২ টাকা নির্ধারন করা হয়।

সমাপনী বক্তব্যে চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ ঘোষিত বাজেট বাস্তবায়ন ও কুশুলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন বাসির সার্বিক সহযোগীতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।