ঢাকাFriday , 26 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেলুটিতে বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 May 2023, 22:17

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ফুলবাড়ী বাজারে দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সম্প্রতি রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। তারই প্রেক্ষিতে দলীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ অনুষ্ঠানে দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন দেলুটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাবু রিপন কুমার মন্ডল। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অনিল মল্লিক, সুকৃতি মোহন সরকার, পিযুষ কান্তি সরকার, নলিনাক্ষ নাথ বৈদ্য, বীরেন্দ্র নাথ মল্লিক, সুপদ রায়, কুমুদ রঞ্জন রায় ইউপি সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক রামচন্দ্র টিকাদার, পলাশ কান্তি রায়, কিংশুক রায়, পবিত্র সরদার, মেরী রানী সরদার, যুবলীগ নেতা ভোল্টন মন্ডল, বাসুদেব কবিরাজ, সুব্রত রায়, কল্যান মিস্ত্রী, প্রতীম রায়, নারায়ন সরদারসহ ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *