কয়রা প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ বানিয়াখালী স্টেশনের নেছারের ভারানী এলাকায় বিনা পারমিটে মাছ ধরতে যাওয়ার অভিযোগ ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে জাল নৌকা জব্দ করা হয়। জানা গেছে গত ২৪ মে রাত ৮টার দিকে বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের রফিকুল ইসলাম (৩২) ও বাহারুম সরদার(৩৫)। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
