ঢাকাThursday , 25 May 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত


May 25, 2023 10:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২ টায় জেলা পরিষদের সভা কক্ষে অস্থায়ী প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দ্বিতীয় বারের মতো সৈয়দ আমিনুর রহমান বাবু ৬ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-০১ নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ আমজাদ হোসেন পান ৫ ভোট। প্যানেল চেয়ারম্যান-০২ পদে ৬ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আব্দুল হাকিম, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো. গোলাম মোস্তফা পেয়েছেন ৫ ভোট।

প্যানেল চেয়ারম্যান-০৩ পদে ৬ ভোট পেয়ে নির্বাচিত হন এ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মাহফুজা সুলতানা পেয়েছেন ৫ ভোট। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. রেজা রশিদ, জেলা পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।